সংগৃহীত ছবি
শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর দাবি

নিজস্ব প্রতিবেদক: টানা ২৬ দিন লম্বা ছুটি কাটানোর পর রোববার (২১ এপ্রিল) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। অতিরিক্ত তাপপ্রবাহের কারণে দেশের বিভিন্ন স্থানে হিট অ্যালার্ট জারি করা হয়েছে, এরই মধ্যে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে অভিভাবক ঐক্য ফোরাম শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও ৭ দিন বাড়ানোর দাবি জানিয়েছে।

আরও পড়ুন : গুচ্ছের ভর্তির আবেদন ২২ এপ্রিল

শুক্রবার (১৯ এপ্রিল) সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। প্রশাসন মানুষজনকে প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করছে। এরমধ্যে স্কুল-কলেজ খুললে অনেক শিশু অসুস্থ হয়ে পড়বে। তাই অভিভাবকরা দেশের সব স্কুল, কলেজ, মাদরাসা আগামী আরও ৭ দিনের জন্য বন্ধ রাখার দাবি জানাচ্ছেন।

উল্লেখ্য, এ বছর শিক্ষা মন্ত্রণালয় শিখন ঘাটতি পূরণে মাধ্যমিকে ১৫ দিন ছুটি কমিয়ে প্রজ্ঞাপন জারি করে। মাধ্যমিক বিদ্যালয়ে রমজানের শুরুতে প্রায় ২ সপ্তাহ ক্লাস হয়েছে।

আরও পড়ুন : শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ

অন্যদিকে, প্রাথমিক বিদ্যালয় রমজানের প্রথম ১০ দিন ক্লাস চালু ছিল। একইভাবে সব কলেজ ও মাদরাসায়ও ছুটি কমিয়ে রমজানের শুরুর দিকে প্রায় ২ সপ্তাহ ক্লাস হয়েছে। ছুটি শেষে রোববার (২১ এপ্রিল) থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান পুরোদমে চালু হচ্ছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা