সংগৃহীত ছবি
অপরাধ

নিরাপত্তা প্রহরীকে হত্যা, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানী মোহাম্মদপুর থানার মিরপুর রোডে এনজিও কার্যালয়ের সিকিউরিটি গার্ড মো জুয়েলকে (১৮) পিটিয়ে হত্যা ও মরদেহ গুম করার ঘটনায় মূল আসামি মো. আক্তার হোসেনকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন: বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার আয়োজিত সম্মেলনে জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে ওই সিকিউরিটি গার্ডকে হত্যার ঘটনা ঘটে। এরপর অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত একমাত্র আসামি আক্তার হোসেনকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

আরও পড়ুন: রাজধানীতে নারীর লাশ উদ্ধার

জানা যায়, গত ১ জানুয়ারি আদাবর থানার বাইতুল আমান হাউজিং নিউ স্টেপস সিকিউরিটি সার্ভিস লিমিটেড কোম্পানিতে মো. জুয়েল নিরাপত্তা প্রহরী (গার্ড) হিসেবে চাকরি শুরু করেন। পরে তিনি মোহাম্মদপুরের বাবর রোডের একটি এনজিওতে নিরাপত্তা প্রহরীর ডিউটি শুরু করেন।

গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) গভীর রাতে আরেক নিরাপত্তা প্রহরী আক্তার হোসেন ঘুমন্ত জুয়েলকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় জুয়েলের মা আনোয়ারা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পলাতক থাকা একমাত্র আসামি আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা