সংগৃহীত
অপরাধ

গাজীপুরে পিকআপে আগুন

জেলা প্রতিনিধি: গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থানা এলাকায় দুর্বৃত্তরা একটি পিকআপে আগুন দিয়েছে। এছাড়া হরতালের সমর্থনে পল্লী বিদ্যুৎ মোড়ে ৪ টি বাস ভাঙচুর করা হয়েছে।

আরও পড়ুন: প্রজাপতি ও স্বাধীন পরিবহনে আগুন

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হরতালের সমর্থনে এই ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার বেলা সাড়ে ৯টার দিকে হরতালকারীরা সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থানায় এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা পিকআপে আগুন দেয়। শ্রীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। অপরদিকে মহাসড়কের শ্রীপুর উপজেলার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় ৪ টি বাস ভাঙচুর করেছে হরতাল সমর্থনকারীরা। সকাল সাড়ে ৯টার দিকে জৈনাবাজার ও মহাসড়কের বেড়াইদেরচালা এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে।

জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন, দুর্বৃত্তরা রোববার সকালে জয়দেবপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপে আগুন দেয়। খবর পেয়ে থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বিষয়টি তদন্ত করে দেখা যায়। ধারণা করা যাচ্ছে হরতাল সমর্থনকারীরা এ আগুন দিয়ে পালিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: মানিকগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. বেলাল জানান, পিকআপে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এ ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম বলেন, পুলিশের টহলের মধ্যেই দুর্বৃত্তরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে মুহূর্তেই ঘটনাস্থল থেকে সরে যায়। পুলিশ তদন্ত করে দেখছে কারা এই কাজ করেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা