ঘটনাস্থলে নিয়ে যাওয়া হল প্রদীপসহ ৩ আসামিকে
অপরাধ

ঘটনাস্থলে প্রদীপ-লিয়াকত-নন্দদুলাল

নিজস্ব প্রতিবেদক:

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার রিমান্ডে থাকা মূল ৩ আসামি বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দদুলাল রক্ষিতকে ঘটনাস্থল বাহারছড়ার শামলাপুর চেকপোস্টে নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম তাদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন।

তাদেরকে গত ১৮ আগস্ট সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে মেজর (অব.) সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস এর করা মামলার তদন্তকারী কর্মকর্তা র‍্যাব-১৫ এর সহকারি পরিচালক সিনিয়র পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম তার হেফাজতে নিয়ে যায়।

গত ৬ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের প্রত্যেককে ৭দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা