ছবি : সংগৃহিত
অপরাধ
সাংবাদিক নাদিম হত্যা

পিস্তল হাতে চেয়ারম্যানপুত্রের ছবি ভাইরাল!

নিজস্ব প্রতিবেদক: জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার অন্যতম আসামি চেয়ারম্যানপুত্র ফাহিম ফয়সাল রিফাতের (২৩) পিস্তল হাতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: চেয়ারম্যান বাবু ৫ দিনের রিমান্ডে

উপজেলা ছাত্রলীগের সদ্যবহিষ্কৃত যুগ্ম-আহ্বায়ক ফাহিম ফয়সাল রিফাত। এ ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

চেয়ারম্যানপুত্রের ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, আকাশি রঙের শার্ট ও কালো রঙের প্যান্ট পরিহিত রিফাত ডান হাতে পিস্তল নিয়ে একটি মাঠে কারও সঙ্গে দুষ্টুমিতে মেতে উঠেছেন। তার পেছনে ধানক্ষেত।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল রানা এ বিষয়ে জানান, ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। এখনও তাকে গ্রেফতার করা যায়নি।

আরও পড়ুন: অভিযুক্ত চেয়ারম্যান বাবু আটক

গ্রেফতার হলে এ অস্ত্রের রহস্য বেরিয়ে আসবে। যদি তার কাছে অস্ত্র পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

প্রসঙ্গত, গত ১৪ জুন (বুধবার) রাত ১০টার দিকে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম অফিস থেকে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়া এলাকায় দুর্বৃত্তরা তাকে পিটিয়ে আহত করে।

আরও পড়ুন: দুর্বৃত্তদের হামলায় সাংবাদিকের মৃত্যু

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। বাংলা নিউজের জামালপুর প্রতিনিধি ছিলেন তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা