অপরাধ

নোয়াখালীতে ৬ ডাকাত গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই গ্রামে ডাকাতির ঘটনায় ১ নারীসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ঘর ভাঙ্গার সরঞ্জামাদি, অস্ত্র ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, জেলার সদর উপজেলার দক্ষিণ মহতাপুর গ্রামের মো.মনির হোসেন (৪৫) ও তার স্ত্রী জুলেখা আক্তার (৩৫), নোয়ান্নই গ্রামের ইব্রাহিম খলিল (২১) আবুল কালাম (২২) রহমত উল্যা (৪৫) মো.জাবেদ(৩৮) জামালপুর গ্রামের মো.কামাল (৪৫)।

গতকাল বৃহস্পতিবার (১১ মে) সকালের দিকে উপজেলার চরমটুয়া ইউনিয়নের দক্ষিণ মহতাপুর গ্রাম থেকে ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে, গত রোববার ৮ মে উপজেলার নোয়ান্নই,বিনোদপুর ও ১ নং চরমটুয়া এলাকায় অভিযান চালিয়ে আরো ৬ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, ডাকাত সর্দার মনিরকে গ্রেফতারের সময় ডাকাতদের পরিবহনের কাজে ব্যবহৃত ১টি সিএনজি জব্দ করা হয়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করে ডাকাতির সময় ব্যবহৃত অস্ত্র ও মালামাল তার হেফাজতে রয়েছে। মালামাল গুলো তার বসত ঘরের ড্রামের ভিতর রয়েছে। তার ভাষ্যমতে অস্ত্র-মালামাল পাওয়া যায়নি। একপর্যায়ে আসামি জানায় তার স্ত্রী মালামাল সম্পর্কে জানে। পরবর্তীতে তার স্ত্রী জুলেখা আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদে সে জানায় ডাকাতির অস্ত্র ও মালামাল গুলো সে পার্শ্ববর্তী তার পিতার বসত বাড়ির উত্তর পাশে খড়ের আড়ার নিচে লুকিয়ে রেখেছে। তার তথ্য মতে একটি দেশীয় তৈরী পাইপগান, ১২টি কার্তুজ,২টি চাপাতি, ৩টি লোহার কোরাবারী, ১টি লোহার ছেনি,৩টি টর্চ লাইট, ৪টি মুখোশ জব্দ করা হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটানয় দুটি মামলা হয়েছে। আসামিদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা