পীরগঞ্জে ধানক্ষেতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ
অপরাধ

পীরগঞ্জে ধানক্ষেতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ

নিজস্ব প্রতিবেদক:

রংপুর: পীরগঞ্জ উপজেলার লাট মিঠিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়দের ধারণা, তিনি পেশায় অটোচালক হতে পারেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে ধানক্ষেতে মরদেহ ফেলে রাখা হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা