প্রতিকি ছবি
অপরাধ

নাফ নদী থেকে আইস ও ইয়াবা উদ্ধার

টেকনাফ ( কক্সবাজার)প্রতিনিধি: টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ২ কেজি ১১২ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

আরও পড়ুন : কীটনাশক কারখানায় অগ্নিকাণ্ড

শুক্রবার রাত পৌনে ৭টার দিকে টেকনাফের হ্নীলার লেদা এলাকার নাফ নদীর সীমান্ত অঞ্চল থেকে এই আইস ও ইয়াবাগুলো জব্দ করা হয়।

এ বিষয়ে টেকনাফ-২ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, শুক্রবার রাতে বিজিবির টহলদল একজন ব্যক্তিকে ওই এলাকায় নাফ নদী পার হয়ে বেড়ি বাঁধের দিকে আসতে দেখে, গতিবিধি সন্দেহ হলে তাকে থামার সংকেত দেওয়া হয়। এসময় ওই ব্যক্তি বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে অন্ধকারের সুযোগে নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ২ কেজি ১১২ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বিজিবির অধিনায়ক জানান, উদ্ধার আইস ও ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে আইনি কার্যক্রম শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা