প্রতীকী ছবি
অপরাধ

উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুলছাত্রীর বাড়িতে হামলা

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে মারপিট, ভাঙচুর, লুটপাট করে ব্যাপক ক্ষতিসাধন করেছে প্রতিবেশী বখাটে ও তার সঙ্গীরা। তাদের এই তাণ্ডবে ও অপহরণের হুমকিতে ইভটিজিংয়ের শিকার ওই স্কুলছাত্রীসহ তার পরিবারের সদস্যরা।

রোববার (২১ আগস্ট) সকাল ১০টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী বদিয়তপাড়ায় এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্কুলছাত্রীর মা মোছাঃ শিল্পী খাতুন। তিনি আনসার ভিডিপি সদস্য মো. শরিফুল ইসলামের স্ত্রী।

উত্যক্তের শিকার ছাত্রী বলেন, আমি ছমির উদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ি। স্কুল ও কোচিংয়ে যাতায়াতের পথে প্রায়ই কিছু বখাটে ছেলে বেশ কিছুদিন যাবত নানা অশ্লীল কথা বলে ও অঙ্গভঙ্গি করে আমাকে উত্যক্ত করে আসছে। অনেক নিষেধ করা সত্বেও তারা বিরত হয়নি। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন কোচিং থেকে বাড়ি যাওয়ার পথে বুড়ির বাজার কমিউনিটি ক্লিনিক হতে বদিয়তপাড়ার মাঝের দোলায় আমাকে একা পেয়ে নোংরা ভাষায় গালিগালাজ করতে থাকে প্রতিবেশী আলামিন (২০), আলমগীর (১৮) ও আইনুল (১৬)।

এ সময় প্রতিবাদ করলে তাদের সাথে থাকা ছোট ছোট আরও কয়েকজন ছেলেকে দিয়ে রাস্তার পাশের ফসলী জমি থেকে কাদা তুলে আমার দিকে নিক্ষেপ করায়। এছাড়াও রাস্তার ভাঙ্গা অংশ থেকে পাথর ও খোয়া তুলে ঢিল মারে। এতে আমি আহত হই এবং আমার জামা কাপড় ও বইয়ের ব্যাগ কাদাজলে ভিজে যায়।

পরে আমি বাড়ি আসার পর মাত্র আইনুল, আলামিন ও আলমগীরসহ তাদের বাবা সামসুল (৪৫), মা আরজিনা (৩৫), চাচা আইজুল (৪৮), চাচী মোছাঃ ফতে (৩৮) ও তাদের ছেলে মো. মারুফ (২৫) ও অজ্ঞাতনামা আরও কয়কজন ভাড়াটিয়া লোকজনকে নিয়ে লাঠিসোটা, লোহার রড ও দেশীয় অস্ত্রসহ এসে আমার মা, দাদীসহ অন্য সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়।

ওই ছাত্রীর বাবা শরিফুল ইসলাম বলেন, ঘটনার পরপরই ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ থানায় আসতে বলে। তাই সামসুলসহ তার পরিবারের ৭জনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছি।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অভিযোগের বিষয়ে আমি কিছু জানি না। তবে লিখিত দিয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা