অপরাধ

সাহেদকে আটকাতে হিলি সীমান্তে কঠোর নজরদারি

নিজস্ব প্রতিনিধি:

দুর্নীতি ও অনিয়মের দায়ে অভিযুক্ত রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ যেন দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে না পারেন, সেজন্য সীমান্ত ও ইমিগ্রেশন চেকপোস্টে কঠোর নজরদারি বসিয়েছে কর্তৃপক্ষ।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস হাসান জানান, ‘করোনার কারণে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ রয়েছে। ফলে এই পথ দিয়ে কোনো লোক যাতায়াত করতে পারবেন না এটি নিশ্চিত। হিলি সীমান্তে আমাদের নজরদারিও রয়েছে। ফলে অবৈধপথেও কেউ পারাপার হতে পারবেন না। যা আমাদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।’

সাহেদের বিরুদ্ধে মামলা থাকায় তিনি যেন এই পথ ব্যবহার করে ভারতে যেতে না পারেন, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষকে নির্দেশনা পাঠিয়েছে। সে অনুসারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে করোনার কারণে এই পথ দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বন্ধ রয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা