অপরাধ

বকেয়া বেতন চেয়ে মার খেলেন সাংবাদিকরা

নিজস্ব প্রতিবেদক:

বকেয়া বেতন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ‘বাংলাদেশের খবর’ পত্রিকার চাকরিচ্যুত সাংবাদিকরা। বৃহস্পতিবার(৯ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মানববন্ধন করার সময় প্রথমে ব্যানার কেড়ে নেওয়াসহ সাংবাদিকদের লাঞ্চিত করে বসুন্ধরা গ্রুপের সিকিউরিটির লোকজন। পরবর্তীকালে বাংলাদেশের খবর পত্রিকার মালিকের প্রতিষ্ঠান মাগুড়া গ্রুপের সামনে দাঁড়িয়ে মানববন্ধন করার সময় হামলার শিকার হন সাংবাদিকরা।

বাংলাদেশের খবর পত্রিকা থেকে চাকুরিচ্যুত সিনিয়র সাংবাদিক আফজাল বারী বলেন, হামলার এক পর্যায়ে সন্ত্রাসীরা সাংবাদিকদের কর্মসূচির ব্যানার ছিনিয়ে নেয়। এছাড়া মানববন্ধন কর্মসূচির সঞ্চালকসহ কয়েক সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করে। ঢাকা সাব এডিটর্স কাউন্সিলের সাধারণ সম্পাদক ও বাংলাদেশের খবর থেকে চাকরিচ্যুত আবুল কালাম আজাদ ও সাইফুল ইসলামকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যেতে বলা হয়।

তিনি আরও বলেন, হামলার প্রাথমিক পর্যায়ে ছবি তোলা সম্ভব হলেও সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার সময় ছবি তুলতে দেয়নি সন্ত্রাসীরা। এমনকি সেখানে অবস্থান করলে এবং ছবি তুললে আরও লোকবল এনে পিটিয়ে লাশ বানাবে বলেও হুমকি দেয় তারা। আমাদের অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়।

হামলার বিষয়ে বাংলাদেশ খবর পত্রিকার সম্পাদক আজিজুল ইসলাম বলেন, আমি ওদের (চাকুরিচ্যুত সাংবাদিক) কাছ থেকে শুনেছি। করোনায় আক্রান্ত থাকায় বিস্তারিত খোঁজ নিতে পারিনি।

হামলার ব্যাপারে জানতে মাগুরা গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশর খবর পত্রিকার প্রকাশক মোস্তফা কামাল মহিউদ্দিনকে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

প্রসঙ্গত, মাগুরা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মহিউদ্দিন বাংলাদেশের খবরের প্রকাশক ও মুদ্রক। ঘটনার সময় বাংলাদেশের খবর ও মাগুরা গ্রুপের একাধিক কর্মকর্তা গ্রুপের কার্যালয়ের বারান্দায় উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন মানববন্ধনে থাকা সাংবাদিকরা।

চাকরিচ্যুত সাংবাদিকরা জানান, সাংবাদিক-কর্মচারীদের তিন মাসের বেতন বকেয়া রেখে করোনার অজুহাত দেখিয়ে গত ৭ এপ্রিল সংবাদপত্র আইনের কোনও তোয়াক্কা না করে ৪ চার মাসের অবৈতনিক ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। একই সঙ্গে ঘোষণায় বলা হয়, এই ছুটির সময় পত্রিকার প্রকাশনার কাজ বন্ধ থাকবে। অথচ এর অল্প কিছুদিন পরই রাজধানীর ফকিরাপুল থেকে ‘আন্ডারগ্রাউন্ড’ প্রকাশনা চালু করা হয়, যা এখনও অব্যাহত আছে।

বেতন-বোনাস বকেয়া রেখে এই অবৈধ ছুটির মধ্যেই গত ৩১ মে থেকে সাংবাদিক-কর্মচারীদের ছাটাই করতে শুরু করে মালিকপক্ষ এবং ছাটাইকৃতদের ন্যায্য পাওনাও দিচ্ছে না। অথচ তারা বাংলাদেশের খবরকে প্রথম শ্রেণির পত্রিকা দেখিয়ে অষ্টম ওয়েজবোর্ড অনুযায়ী বিজ্ঞাপন, রেড কার্ড, ব্যাংক ঋণসহ সরকারের কাছ থেকে সমস্ত সুযোগ-সুবিধা আদায় করছে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

দেনায় ডুবছে ভারতীয় ফুটবল ফেডারেশন!

এক ঝলকে এআইএফএফের আর্থিক সংকট 🖊️ ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিপক্...

নওগাঁ কারাগারে নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন কা...

ইসরায়েলিদের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদের ঝড় থাইল্যান্ডে!

এক নজরে থাইল্যান্ডে ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভ

ওয়াশিংটন-তেল আবিবকে কোণঠাসা করে বেইজিংয়ের কূটনৈতিক চাল

এক নজরে মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক তৎপরতা : ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা