অপরাধ

আয়মান সাদিককে হত্যার হুমকি!

নিজস্ব প্রতিনিধি:

টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিককে হত্যার হুমকি দিয়েছে জঙ্গিরা। বিষয়টি গুরুত্ব দিয়ে অনুসন্ধান শুরু করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

সিটিটিসির কর্মকর্তারা বলছেন, আনসার আল ইসলামের অনলাইন গ্রুপগুলো থেকে হুমকি দেওয়া হয়েছে। তারা বিষয়টি জানতে পেরে ইতোমধ্যে নজরদারি শুরু করেছেন। আয়মান সাদিকের সঙ্গেও বিষয়টি নিয়ে তাদের কথা হয়েছে।

সিটিটিসির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আয়মান সাদিক ও টেন মিনিটস স্কুলকে হুমকি দিয়ে বেশ কিছু ভিডিও আমাদের নজরে এসেছে। আমরা ইতিমধ্যে আয়মান সাদিকের সঙ্গে যোগাযোগ করেছি। কারা হুমকি দিয়েছে এবং ভিডিওগুলো কারা তৈরি করছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

সিটিটিসির কর্মকর্তারা জানান, জঙ্গিদের একাধিক পেজ থেকে একাধিক ভিডিও আপলোড করে টেন মিনিটস স্কুলের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। একইসঙ্গে আয়মান সাদিককে হত্যা করার হুমকি দিচ্ছে।

আয়মান সাদিক তার ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় বলেন, ফেসবুক, ইউটিউব, সব জায়গা থেকে তাকে মেরে ফেলার জন্য বলা হচ্ছে, টেন মিনিটস স্কুলের অনেককে মেরে ফেলার জন্য বলা হচ্ছে। টেন মিনিটস স্কুল বয়কট করার জন্য বলা হচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা