অপরাধ

ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জে নিজ বসতঘর থেকে ব্যবসায়ী ফরিদ উদ্দিন ভূঁইয়া (২৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন।

আরও পড়ুন: পেঁয়াজের কেজি ৮ টাকা, বিপাকে কৃষক

শুক্রবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাউনিয়া ভূঁইয়া বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই এলাকার বাসিন্দা। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ ও ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়িতে একাই বসবাস করতেন নিহত ফরিদ ভূঁইয়া। গত কয়েক মাস আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে বাড়িতে অবস্থান করার পাশাপাশি বিকাশ থেকে মোবাইলে টাকা রিচার্জের ব্যবসা করতেন তিনি। আশপাশের লোকজন আজ দিনে তাকে দেখলেও সন্ধ্যার পর থেকে তার সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে প্রতিবেশীরা তার খোঁজ নিতে ঘরে যান। সেখানে একটি কক্ষে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

আরও পড়ুন: রাশিয়ায় আলু রপ্তানির সম্ভাবনা নেই

নিহতের বড়বোন জেসমিন আক্তার বলেন, ‘দুই ভাই, দুই বোনের মধ্যে ফরিদ ভূঁইয়া ছিলেন সবার ছোট। তার বাবা ও মা অনেক আগেই মারা গেছেন। দুই বোনের বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়িতেই থাকেন তারা। আর ফরিদ ভূঁইয়ার বড়ভাই দক্ষিণ আফ্রিকায় বসবাস করেন’

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, আমরা লাশ দেখে প্রাথমিক তদন্ত শেষ করেছি। এ ঘটনায় আমরা কাউকে আটক করিনি। আশা করি দ্রুতই এ হত্যার রহস্য উদ্ঘাটন করা যাবে।

আরও পড়ুন: ঈদ যাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় জানান, গলাকাটা লাশটি শোবার ঘরের বিছানার ওপর পড়েছিল। মৃত্যুর ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা