অপরাধ

১৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে ১৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১০ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাইপাস এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: পাকিস্তানের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন, বি-বাড়িয়া জেলার কসবা উপজেলার চারুয়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে নজরুল ইসলাম (৩৪), একই এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে আব্বাস উদ্দিন (৫৫) ও আব্দুল মুনাফের ছেলে জাকির হোসেন (৪০)।

এ সময় গ্রেফতারকৃত মাদক কারবারিদের হেফাজতে থাকা নীল রংয়ের প্লাষ্টিকের দুইটি ড্রাম তল্লাশি করে ৯টি প্যাকেটে মোট ১৮ কেজি গাঁজা জব্দ করা হয়।

আরও পড়ুন: বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের জয়জয়কার

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কুমিল্লা থেকে একটি বড় ধরণের মাদক কারবারি মাদকের একটি বড় চালান নিয়ে নোয়াখালী অভিমুখে রওয়ানা হয়েছে। তারা সোনাইমুড়ী পৌর এলাকার কুমিল্লা নোয়াখালীগামী মহাসড়কের দ্বোস্বিমপাড়া গ্রামের কলাবাগান এলাকায় অবস্থান করছে। পরে ঘটনাস্থলে পুলিশ অভিযান চালায়। এ সময় দুইটি নীল রংয়ের প্লাষ্টিক ড্রামসহ সেখানে তিনজন মাদক কারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে প্লাষ্টিকের ড্রামের পাশে অবস্থানরত লোকগুলি দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে গ্রেফতার করে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা