অপরাধ

কোম্পানীগঞ্জে ধান খেতে মিলল যুবতীর মরদেহ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে নানার বাড়ির পাশের একটি ধান খেত থেকে এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক এ হত্যাকাণ্ডের কোন কারণ জানাতে পারেনি পুলিশ।

নিহতের নাম শাহাজান পারভীন প্রিয়তা (২৬)। তিনি কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূঞারহাট বাজার এলাকার নুরনবীর মেয়ে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের ইয়াছিন মোল্লা বাড়ির পিছনের একটি ধান খেত থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় বাসিন্দা শাহরিয়ার শিপন জানান, স্থানীয় কয়েকজন যুবক সকাল ১০টার দিকে বাড়ির পাশের ধান খেতে ক্রিকেট খেলতে খেলে ওই যুবতীর মরদেহ ধান খেতে পড়ে থাকতে দেখে। এরপর খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

কোম্পানীঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রতন মিয়া ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহত যুবতীর মুখে আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার শরীরের আরও আঘাতের চিহ্ন থাকতে পারে। নারী পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসেছে। তাদের থেকে এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে। ভিকটিম বসুরহাট বাজারের একটি প্রাইভেট হাসপাতালে চাকরি করত। নিহতের মা খবর পেয়ে ঘটনাস্থলে আসছে। তারপর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন: সব দল ভোটে এসে গণতন্ত্র সুসংহত করবে

এ বিষয়ে জানতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ রোমনের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা