আটক আবদুল মান্নান ও বিবি ময়না- নোয়াখালী।
অপরাধ

নোয়াখালীতে চোরাই মূর্তিসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি: নোয়াখালী শহরের মাইজদী বাজারে শ্রীশ্রী রামচন্দ্র দেবের (রাম ঠাকুর) মন্দিরের রাধাগোবিন্দের চুরি হওয়া দুটি মূর্তিসহ ২ চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো নোয়াখালী সদর উপজেলার পূর্ব মাইজদী গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে আবদুল মান্নান (২৪) এবং একই উপজেলার মাষ্টার পাড়ার মৃত চাঁন মিয়ার মেয়ে বিবি ময়না (২০)।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে গতকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) জেলার একাধিকস্থানে অভিযান চালিয়ে ২ আসামিকে গ্রেফতার করে পুলিশ।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,গত রোববার (২১ ফেব্রুয়ারি) ভোররাতে শ্রীশ্রী রামচন্দ্র দেবের (রাম ঠাকুর) মন্দিরের শয়নকক্ষের দরজা ভেঙে রাধাগোবিন্দের আসন থেকে দুটি পিতলের রাধা গোবিন্দের মূর্তি চুরি হয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ১লক্ষ ২০হাজার টাকা।

এ ঘটনায় মন্দিরের সাধারণ সম্পাদক গৌতম ভট্ট বাদী হয়ে ২২ ফেব্রুয়ারি রাতে সুধারাম থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। সুধারাম মডেল থানার মামলা নং-৩৪।

আরও পড়ুন: রুশ হামলায় ১৩৭ সেনা নিহত

ওসি আনোয়ারুল ইসলাম আরও বলেন, এ মামলায় প্রথমে মূর্তি চোর চক্রের সদস্য আবদুল মান্নানকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য মোতাবেক বৃহস্পতিবার বিকেলে মাইজদী মাষ্টার পাড়া এলাকায় অভিযান চালিয়ে রাম ঠাকুর মন্দিরের রাধাগোবিন্দের চুরি হওয়া দুটি মূর্তিসহ আরো দুটি অন্যান্য মূর্তি সহ বিবি ময়না নামে এক নারীকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: আজ পিলখানা হত্যা দিবস

২৫ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা