অপরাধ

পাকস্থলীতে ইয়াবার রাজত্ব

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়াবাসহ স্বপন মিয়া (২৪) নামে এক যুুবককে আটক করেছে আর্মড পুলিশ। এ সময় তার পাকস্থলী থেকে প্রায় দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর) আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ কথা জানান।

জিয়াউল হক জানান, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাত ৮টায় অভ্যন্তরীণ টার্মিনালের সামনে থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এপিবিএন সদস্যরা স্বপন মিয়াকে আটক করেন। তাকে জিজ্ঞাসাবাদে তিনি বিভ্রান্তিকর তথ্য দিয়ে আসছিলেন। পরে বিস্তারিত জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, তার পাকস্থলীতে ইয়াবা বহন করছে। এ তথ্য পাওয়ার পর নিকটস্থ হাসপাতালে এক্সরে করিয়ে তার পাকস্থলীতে ইয়াবার অবস্থান নিশ্চিত হয় পুলিশ। পরবর্তীতে তার পাকস্থলী থেকে একে একে ৪০টি ইয়াবার ক্যাপসুল বের করে দেন অভিযুক্ত স্বপন। এ ক্যাপসুলগুলো থেকে সর্বমোট ১৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযুক্ত স্বপন মিয়ার বাড়ি কুমিল্লার দেবিদ্বারে। তিনি দেবিদ্বারের ফতেহাবাদের ওহিদুর রহমান ভূঁইয়ার ছেলে। তিার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা