অপরাধ

বাবরের বিরুদ্ধে রায় আজ

নিজস্ব প্রতিবেদক: দুই মামলায় ফাঁসির আসামি বিএনপি আমলের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)র করা মামলার রায় আজ ঘোষণা করা হবে।

মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকার ৭ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম এই রায় ঘোষণা করবেন। এর আগে গত সোমবার (৪ অক্টোবর) যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের তারিখ ঠিক করেছিলেন তিনি।

গত ২১ সেপ্টেম্বর আত্মপক্ষ শুনানিতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন কারাবান্দি বাবর।

প্রসঙ্গত, সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ২৮ মে যৌথবাহিনীর হাতে আটক হয়েছিলেন বাবর। পরে ২০০৮ সালের ১৩ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা দায়ের করেন দুদকের সহকারি পরিচালক মির্জা জাহিদুল আলম।

মামলার অভিযোগে বলা হয়, তিনি ৭ কোটি ৫ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন, যে সম্পদ তিনি গোপন করেছেন।

২০০৮ সালের ১৬ জুলাই দুদকের উপসহকারী পরিচালক রূপক কুমার মামলাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন। ওই বছরের ১২ আগস্ট মামলাটির অভিযোগ গঠন করা হলেও বিচার শুরু হতে দেরি হয়। গত ১৯ সেপ্টেম্বর মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছিলো।

নেত্রকোনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য বাবর ২০০১ সালে বিএনপি সরকারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। গ্রেফতারের পর ২০০৮ সালে অল্প কিছু দিনের জন্য জামিনে মুক্ত থাকলেও গত এক দশক ধরে তিনি কারাবন্দি আছেন।

এরমধ্যে ২০০৪ সালের গ্রেনেড হামলা এবং ১০ ট্রাক অস্ত্র মামলায় তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা