আইসসহ
অপরাধ

১০ কোটি টাকার আইসসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রামঃ চট্টগ্রামের সাতকানিয়ায় ১০ কোটি টাকার ২ কেজি ক্রিস্টাল আইসসহ দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে আদালত। তাদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক। আটক দুজন হলেন রোহিঙ্গা নাগরিক জাহিদ আলম এবং কক্সবাজারের টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া এলাকার ফয়সাল আহমেদ।

শুক্রবার (০৮ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন।

ওসি বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে মাদকের বড় চালান যাচ্ছে খবর পেয়ে কেরানীহাটের উত্তরে একটি পেট্রল পাম্পের সামনে চেকপোস্ট বসায় পুলিশ। রাত সোয়া ২টার দিকে একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক হলে ট্রাকটি থামানো হয়। এ সময় ট্রাকের চালক ও হেল্পার অসংলগ্ন কথাবার্তা বলেন। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ২ কেজি ক্রিস্টাল আইস উদ্ধার করা হয়। এই মাদকের আনুমানিক মূল্য ১০ কোটি টাকা।

তিনি আরও বলেন, মূলত এক এনজিওকর্মী কক্সবাজার থেকে ঢাকায় বদলি হওয়ায় বাসা বদলের জন্য গাড়িটি ভাড়া করেন। এই সুযোগে চালক ফয়সাল ও তার সহযোগী জাহিদ মিলে মাদকগুলো ঢাকায় পাচারের চেষ্টা করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা