টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ
অপরাধ

ওসি প্রদীপের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি মামলায় কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) আদালতে শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ আশফাকুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন।

জামিন নামঞ্জুরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী মাহমুদুল হক।

দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, আমরা প্রদীপের স্ত্রীর বিরুদ্ধে গেজেট প্রকাশের আবেদন করেছিলাম। আদালত আজ আদেশ দেননি। এই বিষয়ে পরে আদেশ দেবেন আদালত।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রতন চক্রবর্তী জানান, আমরা জামিন আবেদন করেছিলাম। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে দিয়েছেন।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় গত ২৭ জুলাই আদালতে চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন অভিযোগপত্র দাখিল করেন।

এক মাস পর শুনানি শেষে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। এরপর গত ১ সেপ্টেম্বর তার স্ত্রী চুমকি করণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তবে প্রদীপ গ্রেপ্তার পরে থেকেই পলাতক রয়েছেন তার স্ত্রী চুমকি।

প্রদীপ কুমার দাশ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের উত্তর সারোয়াতলী গ্রামের মৃত হরেন্দ্র লাল দাশের ছেলে। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা