গ্রেফতারকৃত ফয়সাল আহমেদ, সুমন চন্দ্র মল্লিক, মো. লিটন গাজী
অপরাধ

রাজধানীতে ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ৩

জাহিদ রাকিব: রাজধানীর লালবাগ এলাকায় নকল ওষুধ বিক্রি ও সরবারহের দায়ে ৩ বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ফয়সাল আহমেদ, সুমন চন্দ্র মল্লিক, মো. লিটন গাজী।

রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহাবুব আলম।

মাহাবুব আলম বলেন, লালবাগ এলাকায় মোট চারটি দোকানে অভিযান চালিয়ে ষোল ধরণের ভেজাল ওষুধ জব্দ করা হয়।

তিনি বলেন, কতিপয় অসাধু ব্যবসায়ী রাজধানীর মিটফোর্ডের পাইকারী ওষুধ মার্কেটের বিভিন্ন দোকানে নিষিদ্ধ ও জীবন রক্ষাকারী দেশী-বিদেশী ব্র্যান্ডের নকল ওষুধ ও ক্রিম বিক্রয় করছে মর্মে তথ্য পায় লালবাগ গোয়েন্দা বিভাগ। এমন তথ্যের ভিত্তিতে ওষুধ অধিদপ্তরের সহায়তায় মিটফোর্ডের সুরেশ্বরী মেডিসিন রাজার নিচতলার মেডিসিন ওয়ার্ল্ড ও অলোকনাথ ড্রাগ হাউস এবং হাজী রানি মেডিসিন মার্কেটের নিচতলায় রাফসান ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা অধিক লাভের আশায় এসব দেশি ও বিদেশি নামিদামি ব্র্যান্ডের ঔষধ ও ক্রীম তাদের সহযোগীদের নিকট হতে সংগ্রহ করে মিটফোর্ড এলাকায় বাজারজাত করে আসছিলো।

এ অভিযানে আই পিল, সুপার গোল্ড কস্তুরি, নেপ্রোজেন প্লাস, বেটনোভেট সি, প্রটবিট, ইনো সানাগ্রা, পেরিয়াক্টিন মুভ, রিং গার্ড, হুইটফিল্ড, নিক্স রাবিং বাম, ভিক্স কোল্ড প্লাস, ভিক্স ও গ্যাকোজিমা উদ্ধার করা হয় ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে বলে জানানো হয়েছে প্রেস ব্রিফিং থেকে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’...

শিবচরে ২০০ পরিবারের মাঝে ছাগল বিতরণ

অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে মাদারীপুরে...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌ...

সিরাজদীখানে ইলিয়াস হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কোলা ইউনিয়নে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা