ছবি : সংগৃহীত
অপরাধ

মামলায় উল্লেখ মাদকের দাম

নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে করা মামলার এজাহার অনুযায়ী, তার বাসা থেকে র‌্যাব ২ লাখ ১১ হাজার ৫০০ টাকার মাদকদ্রব্য জব্দ করেছে। এর মধ্যে শুধু মদের দামই ১ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা।

এজাহারে বলা হয়, পরীমনির বনানীর বাসায় বিপুল পরিমাণ মাদক মজুদ রয়েছে এমন তথ্যে অভিযানে যায় র‍্যাব। এরপর ওই বাসা থেকে পরীমনি ও দীপুকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের তথ্য ও দেখানো মতে ১৯ বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের মদ জব্দ করা হয়। যার পরিমাণ ১৮ দশমিক ৫ লিটার। প্রতি লিটার বিদেশি মদের আনুমানিক মূল্য ৯ হাজার টাকা হিসেবে এসব মদের মোট দাম ১ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা।

এছাড়া, ৪০ হাজার টাকা মূল্যের মাদক আইস ও ৫ হাজার টাকা মূল্যের এলএসডি জব্দ করা হয়। এ সময় বাসা থেকে আরও বিদেশি মদের খালি বোতল ও মাদক সেবনের অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৫ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আদালতে পরীমনিকে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে চারদিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৯ জুন সাভারের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি নিজেই। পরে ১৪ জুন সাভার মডেল থানায় নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন তিনি। এ ঘটনায় বিতর্কিত হন পরীমনি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা