স্ত্রী খুন হওয়ার পর স্বজনদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন বাবুল আক্তার। ফাইল ফটো
অপরাধ

বাবুলের দুই সন্তানকে হাজিরের নির্দেশ আদালতের

চট্টগ্রাম প্রতিনিধি: আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার দুই সন্তানকে তদন্ত কর্মকর্তার কাছে ১৫ দিনের মধ্যে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে।

মিতুর স্বামী সাবেক এসপি বাবুল আক্তারের বাবা আবদুল ওয়াদুদ ও ভাই হাবিবুর রহমানকে এ আদেশ দেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রামের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বলেন, বাবুলের বড় ছেলে ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল। পাশপাশি ছোট মেয়ে পরিবারের সদস্য হওয়ায় গুরুত্বপূর্ণ সাক্ষী।

মামলায় বাবুলের দেওয়া ঠিকানায় তার দুই সন্তানকে পাওয়া যায়নি। তার শ্বশুরের কাছেও তারা নেই। বাবুলের বাবা ও ভাইকে কয়েকবার মৌখিকভাবে জানানো হলেও তারা তাদের হাজির করেননি। তাই ১৫ দিনের মধ্যে দুই সাক্ষীকে হাজির করতে আদেশ দিয়েছেন আদালত।

২০১৬ সালের ৫ জুন বড় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে বাসা থেকে বের হন মিতু। চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী ১২ বছরের বড় ছেলে। মিতু হত্যাকাণ্ডের পর পাঁচলাইশ থানায় মামলা করেন বাবুল। ডিবি পুলিশের পর গত বছরের মে’তে থেকে এ মামলার তদন্ত শুরু করে পিবিআই।

পিবিআই চলতি বছরের ১২ মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়। প্রতিবেদনে বলা হয়, ৩ লাখ টাকা দিয়ে স্ত্রীকে খুন করিয়েছেন বাবুল। ওই দিনই বাবুলের শ্বশুর মোশাররফ হোসেন বাদী হয়ে বাবুলসহ ৮ জনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন। এ মামলায় বাবুলকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হয়। কিন্তু তিনি জবানবন্দি দিতে রাজি হননি। ১৭ মে থেকে কারাগারে আছেন বাবুল।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা