ছবি: সংগৃহীত
অপরাধ

মা–মেয়েকে হত্যার পর আত্মগোপনে থাকা গৃহকর্মীসহ স্বামী আটক

সান নিউজ অনলাইন

রাজধানীর মোহাম্মদপুরে গত সোমবার সকালে শাহজাহান রোডের ১৪ তলা ভবনের সপ্তম তলায় গৃহবধূ লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়।

এ ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্মী ‘আয়েশা’কে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হত্যার পর আত্মগোপনে ছিলেন গৃহকর্মী আয়েশা। তার প্রকৃত নাম-পরিচয় এবং স্বামীর পরিচয়ও জানা গেছে।

বুধবার (১০ ডিসেম্বর) ঝালকাঠির নলছিটি এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তারের সময় তার স্বামী রাব্বীকেও আটক করেছে পুলিশ।

লায়লা ও নাফিসাকে হত্যার পর গৃহকর্মী আয়েশা পালিয়ে তার স্বামীর কাছে ঝালকাঠি চলে যান। সেখানেই তিনি আত্মগোপনে ছিলেন।

ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা সংবাদমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে গৃহকর্মীর স্বামী রাব্বীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা থাকলে তাকেও গ্রেপ্তার দেখানো হবে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের পর থেকে মোহাম্মদপুর থানা পুলিশ আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করে। দেশের বিভিন্ন এলাকায় গত দুইদিন অভিযান পরিচালনা করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ঝালকাঠির নলছিটি এলাকায় অভিযান চালিয়ে গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করা হয়। আয়েশা তার শশুরবাড়ি পলাতক ছিলেন। এ সময় তার স্বামী রাব্বীকেও আটক করা হয়। তাদের দুজনকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে পুলিশ সদস্যরা রওয়ানা হয়েছেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা