ফেনী প্রতিনিধি
অপরাধ

ছেলের চুরির অভিযোগে মাকে ‘নাকে খত’; সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে ছেলের বিরুদ্ধে হাঁস ও কবুতর চুরির অভিযোগ তুলে সালিশ বৈঠকে দুই মাকে ‘নাকে খত’ দেওয়ানোর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি ও জামায়াতের দুই নেতাসহ মোট ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরই মধ্যে প্রধান অভিযুক্ত, ইউনিয়ন বিএনপির সদ্য বহিষ্কৃত সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান। তিনি জানান, “সামাজিকভাবে দুই মাকে অপমান করার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।”

মামলার বহিষ্কৃত বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলু, জামায়াতের সাবেক সেক্রেটারি মহিউদ্দিন জসিম ছাড়াও অপরাপর আসামিরা হলেন, মাইন উদ্দিন (১), মাইন উদ্দিন (২), মোহাম্মদ রিসাল, নিজাম উদ্দিন, মোহাম্মদ সোহেল, আজাদ, মোহাম্মদ ইব্রাহীম, জাহাঙ্গীর আলম, গিয়াস উদ্দিন, সামছুর রহমান ও অনিক।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা