সংগৃহীত ছবি
অপরাধ

সাবেক এএজির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কলাবাগান এলাকা থেকে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) টাইটাস হিল্লোল রেমার (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ট্রাফিক আইনে ১৬৭০ মামলা

শনিবার (১ মার্চ) দুপুরে ক্রিসেন্ট রোডের বাসা থেকে তার লাশ উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

সুপ্রিম কোর্টের আইনজীবী হিল্লোল রেমা ২০০৯-১৪ সালে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট থানার জয় রামপুরা গ্রামের মৃত লিডিং স্টোন রেমার ছেলে।

হিল্লোলের স্ত্রী স্কয়ার হাসপাতালের কর্মকর্তা অনুভা ম্রং বলেন, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে আমি হাসপাতালে চলে যাই। তখন সে শোয়া অবস্থায় ছিল। পাশের কক্ষে দুই মেয়ে ঘুমিয়ে ছিল। সাড়ে ১০টার দিকে বড় মেয়েকে ফোন করে তার বাবাকে দেখতে বলি। ওই সময় মেয়ে গিয়ে দেখে ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছে হিল্লোল। দ্রুত তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, হিল্লোল রাতে ঘুমের ওষুধ খেতেন বলে জানা গেছে। তার স্ত্রী থানায় মামলা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

টাইটাস হিল্লোল রেমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অন্তর্বর্তী কমিটির সম্পাদক রুহুল কুদ্দুস।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা