সংগৃহীত
অপরাধ

আনসার আল ইসলামের ৩ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি: কক্সবাজারে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৭ জুন) রাতে কক্সবাজার সদরের চফলন্ডী এলাকা থেকে এই ৩জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২১

গ্রেপ্তারকৃতরা হলো, জাকেরিয়া মন্ডল (২৭) ,নিয়ামত আলী (২৫) ও হোযাইব (১৯)। আসামি জাকেরিয়া মন্ডল জামালপুর এলাকার বাসিন্দা, নিয়ামত আলী ও হোযাইব ফেনীর বাসিন্দা। নিয়ামত আলী ও হোযাইব চট্টগ্রামের পটিয়া মাদরাসার ছাত্র।

শুক্রবার (২৮ জুন) সকাল ১২টায় দিকে র‌্যাব-১৫ এর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।

তিনি জানান, আনসার আল ইসলাম মতাদর্শের শাহাদাত নামে ১টি নতুন জঙ্গি সংগঠন তৈরি করেছে এবং নতুন সদস্য নিয়োগ শুরু করেছে। নতুন এই সংগঠনের সদস্য সংখ্যা শতাধিক। গ্রেফতাররা ১ ব্যক্তির সাথে বিশেষ সাক্ষাৎ করতে কক্সবাজারে এসেছিলেন।

আরও পড়ুন: চলন্ত ট্রেনে তরুণী ধর্ষণ, গ্রেফতার ৩

তিনি আরও বলেন, তারা মূলত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানের ফলে আনসার আল ইসলামের কার্যক্রম স্তিমিত হয়ে পড়লে শাহাদাত নামে এই নতুন ১টি জঙ্গি সংগঠন করে সদস্য সংগ্রহসহ দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে থাকে। এ তথ্যের ভিত্তিতে অব্যাহত গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জানা যায় শাহাদাত গ্রুপটি সালাহউদ্দিন নামক ১ প্রবাসীর মাধ্যমে পরিচালিত হয়। তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন। নতুন এই গ্রুপের অন্যান্য সদস্যরা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন।

র‌্যাব জানান, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। এ সময় তাদের কাছ থেকে সংগঠনের বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেটসহ ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা