সংগৃহীত ছবি
অপরাধ

গাঁজাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মোঃ নুর আলম ও মোঃ মেহেদী হাসান মোল্লা নামের ২জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-উত্তরা বিভাগ।

শনিবার (১ জুন) রাত সাড়ে ৮টায় এই অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩

এই অভিযানের নেতৃত্ব দেওয়া বিমান বন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল আলম মুজাহিদ পিপিএম জানান, শনিবার মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালীন একটি গোপন তথ্য আসে কতিপয় কিছু মাদক কারবারি ফকিরাপুল এলাকায় মাদক নিয়ে অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে সাথের ফোর্সসহ ঐ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে রাত সাড়ে ৮ টায় ১০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করা হয়।

এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেন, কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে তারা এই সব গাঁজা সংগ্রহ করে অজ্ঞাত কিছু ব্যক্তির নিকট বিক্রির জন্য অবস্থান করছিলেন।

আরও পড়ুন: ট্রেনে মিলল বিপুল কোকেন

তিনি জানান, এ সময় পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায় যে, গ্রেফতারকৃত নুর আলমের নামে রাজধানীর গেন্ডারিয়া থানায় মাদকের ১টি মামলা রয়েছে। এরপরে মতিঝিল থানায় তাদের বিরুদ্ধে রুজুকৃত মামলায় ২ জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যার মধ্যে বৃষ্টি বা বজ...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা