সংগৃহীত ছবি
সারাদেশ

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস। এতে অল্পের জন্য রক্ষা পায় বাসের ৩০ জন যাত্রী।

আরও পড়ুন: অটোচালকের হাতে অটোচালক খুন

রোববার (২৮ জানুয়ারি) সকালে ভুল্লি কচুবাড়ি এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন— নওগাঁ জেলার পত্নীতলা গ্রামের সুশীলের ছেলে লিটন (৩০), টাঙ্গাইলের ভুয়াপুর থানার সিরাজ কান্দি গ্রামের রফিকুলের ছেলে সন্দীব (২৫), একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে রঞ্জু (৫০) ও নওগাঁ জেলার বাগমারা গ্রামের শচীনের ছেলে চঞ্চল (৩০)।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ফায়ার সার্ভিসের কর্মকর্তা সারোয়ার হোসেন জানান, পঞ্চগড়গামী একটি ট্রাক ও পঞ্চগড় থেকে জামালপুরগামী একটি যাত্রীবাহী কোচের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এতে ৪ জন গুরুতর আহত হয়েছেন এবং প্রায় ৩০ জন যাত্রী অল্পের জন্য রক্ষা পান। দুর্ঘটনায় ট্রাক ও বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা