সংগৃহীত ছবি
সারাদেশ

সেতুর পাশ থেকে লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভপুরে লখা সেতুর পাশ থেকে আবু সুফিয়ান (২৮) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আবু সুফিয়ান পেশায় একজন বালু শ্রমিক ছিলেন ও ফতেপুর ইউপির আলি আহমদের ছেলে।

আরও পড়ুন: কালকিনি-ডাসারে বাসকপ’র কমিটি গঠন

সোমবার (১৫ জানুয়ারি) বিশ্বম্ভপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

পুলিশ বলেন, রোববার (১৪ জানুয়ারি) রাত অনুমানিক ৯টার দিকে সুফিয়ান রাতের খাওয়া দাওয়া শেষে কাজ করার জন্য রঙ্গিয়ারচর আলমাডহর কালিমন্দির ঘাটের উদ্দেশ্যে রওনা করে। পরে সোমবার (১৫ জানুয়ারি) ভোর ৫টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের লখা পয়েন্টের আনোয়ারপুর সড়কের লখা ব্রিজের উত্তর পাশ থেকে এই মরদেহ উদ্ধার হয়।

আরও পড়ুন: গাইবান্ধায় পুরোনো কাপড়ের দোকানে ভিড়

পুলিশ আরও বলেন, আত্মীয়স্বজনকে জিজ্ঞাসাবাদ ও মরহের সুরতহাল দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রোববার রাত অনুমানিক ১০টা থেকে পরের দিন ভোর ৫টার মাঝে যেকোনো সময় অজ্ঞাতনামা এক বা একাধিক ব্যক্তি ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করে ফাঁকা জায়গায় রেখে পালিয়ে যায়। ভিকটিম বাড়ি থেকে বের হওয়ার সময় তার সঙ্গে ২০ হাজার টাকা ও একটি স্মার্ট ফোন ছিল বলে জানা যায়। যা মরদেহের সঙ্গে পাওয়া যায়নি। উক্ত বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা