সংগৃহীত ছবি
সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

জেলা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অভি কুমার দে (২২) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের অপর ২ আরোহী।

আরও পড়ুন: শীতার্তদের পাশে দাড়াঁলেন জেলা প্রশাসক

রোববার (১৪ জানুয়ারি) বিকেলে খুলনা মহাসড়কে ভৈরবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অভি কুমার দে পাটকেলঘাটা থানার কুমিরা এলাকার তপন কুমার দের ছেলে। তিনি তালা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র এবং কলেজ শাখা ছাত্রলীগের কর্মী।

আহতরা হলেন- কুমিরার কদমতলা এলাকার আলমগীর হোসেনের ছেলে আসিফ হোসেন (২০) ও খলিষখালীর কাটাখালী এলাকার উত্তম মন্ডলের ছেলে শিমুল মন্ডল (২১)।

আরও পড়ুন: ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

ইউপি সদস্য মফিদুল ইসলাম বলেন, রোববার (১৪ জানুয়ারি) দুপুরের পরে তিন বন্ধু মোটরসাইকেল যোগে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। মহাসড়কের ভৈরব নগর এলাকায় একটি বাইসাইকেলের সাথে সংঘর্ষ হয় এবং এতে ঘটনাস্থলে নিহত হন অভি। পরে স্থানীয়রা আহত শিমুল ও আসিফকে উদ্ধার করে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করেন।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনার পর মোটরসাইকেলটি থানায় আনা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা