ছবি-সংগৃহীত
সারাদেশ

ভ্যান উল্টে খালে পড়ে ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ভ্যান উল্টে খালে পড়ে কুদরত শেখ (৪৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।

আরও পড়ুন : গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

রোববার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর মাইটকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুদরত শেখ উজানচর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড মুন্সি পাড়া এলাকার মৃত মিজাই শেখের ছেলে। তিনি ভ্যান চালিয়ে বিভিন্ন হাটবাজারে মসলা বিক্রি করতেন।

আরও পড়ুন : বিদেশী পিস্তলসহ যুবক গ্রেফতার

নিহতের পারিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কুটি পাচুঁরিয়া হাটে মসলা নিয়ে যাওয়ার সময় ছোট ভাকলা ইউনিয়নের চর মাইটকুড়া এলাকায় ভ্যান উল্টে পাশের খালে পড়ে যান তিনি। এ সময় স্থানীয়রা পানির নিচ থেকে তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : বেনাপোলে স্বামীর হাতে স্ত্রী খুন

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শরিফুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই কুদরত শেখের মৃত্যু হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা