খেলাঘর সংগঠক বিমল সাহা আর নেই
সারাদেশ

খেলাঘর সংগঠক বিমল সাহা আর নেই 

নিজস্ব প্রতিবেদক:

শেরপুর: শেরপুর শহরের পাতাবাহার খেলাঘর আসরের সাবেক সাধারণ সম্পাদক বিমল সাহা আর নেই। রোববার (২৩ আগস্ট) শহরের মুন্সীবাজারের নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য সহকর্মী, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী-শুভানুধ্যায়ী রেখে গেছেন। শেরপুর শহরের শেরি মহাশ্মশানে তাকে দাহ করা হয়েছে।

বিমল কুমার সাহার মৃত্যুতে গভীর শোক ও তার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সার ও সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা, সভাপতিমণ্ডলীর সদস্য ও শেরপুর জেলা কমিটির সভাপতি অ্যাড. ইমাম হোসেন ঠাণ্ডু, সাধারণ সম্পাদক নন্দ সাহা, পাতাবাহার খেলাঘর আসরের সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক দীপক দাম।

পৃথক পৃথক শোকবার্তায় তারা প্রয়াত এই খেলাঘর সংগঠকের আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

চুক্তি ভঙ্গের অভিযোগে শরিফুল রাজকে আইনি নোটিশ

চুক্তির শর্ত ও এক্সক্লুসিভিটি ভঙ্গের অভিযোগে চিত্রনায়ক শরিফুল রাজকে আইনি নোটি...

ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর!

বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে পালিত হয়েছে হ্যালোইন উৎসব। এর রেশ ছড়িয়ে পড়েছ...

পিছিয়ে গেল এশিয়ান কাপের মহা রণাঙ্গন!

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক আকাশজুড়ে ঘনিয়ে ওঠা যুদ্ধের ঝনঝনানির সরাসরি প্রভাব...

কমলগঞ্জে নির্মাণের ২৭ বছর পরও সচল হয়নি সেতু

মৌলভীবাজারের কমলগঞ্জে নির্মাণের ২৭ বছর পেরিয়ে গেলে...

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ব্যাপক সংঘর্ষ, শতাধিক কারখানায় ছুটি

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দ...

জমি নিয়ে বিরোধের জেরে শিক্ষককে পিটিয়ে জখম

ময়মনসিংহের ভালুকায় জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা