প্রতীকী ছবি
সারাদেশ

পুকুরে ডুবে ৩ স্কুলছাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন স্কুলছাত্রীর মৃত‍্যু হয়েছে।

আরও পড়ুন : এক্সপ্রেসওয়েতে পুলিশসহ নিহত ২

রোববার (২৫ জুন) দুপুরে উপজেলার হোড়গাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রীরা হলেন- রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার গন্ধব্যপুর এলাকার রুকন উদ্দিনের মেয়ে আফসানা আক্তার মারিয়া, নেত্রকোনার দুর্গাপুর এলাকার সালাম মিয়ার মেয়ে সুবর্না আক্তার, হবিগঞ্জের নবিগঞ্জ উপজেলার রোমান মিয়ার মেয়ে মারিয়া।

তারা সবাই উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাও এলাকার আক্তার মিয়া ও সোমা বেগমের বাড়ির ভাড়াটিয়া।

আরও পড়ুন : ভালুকায় পিকআপ-ট্রাকের সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত

স্থানীয় সূত্র জানায়, দুপুরে চার কিশোরী উপজেলার হোড়গাঁও এলাকায় একটি পুকুরে পানিতে গোসল করতে যায়। এক পর্যায়ে তিনজন গোসল করতে নামলে তারা পানিতে ডুবে যায়। স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সবাই হোড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।

আরও পড়ুন : মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

রূপগঞ্জ থানার ভুলতা ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা