সারাদেশ

চট্রগ্রামে যুবদলের যৌথ সংবাদ সম্মেলন

নোয়াখালী প্রতিনিধি: বিএনপির চট্রগ্রাম বিভাগীয় তারুণ্যের সমাবেশকে সামনে রেখে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল চট্রগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে তারুণ্যের সমাবেশকে সফল করার লক্ষে চট্রগ্রাম প্রেসক্লাবে এই যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে চট্রগ্রাম জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, যুবদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম জিলানী,স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চট্রগ্রাম মহানগর সভাপতি মোশাররফ হোসেন দ্বীপ্তি, যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব প্রমূখ।

এ সময় বক্তারা বলেন,দেশ বাঁচাতে তারুণ্যেল এই সমাবেশ। গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের চার কোটি যুবক তাদের ভোট দিতে পারেনি। দেশ হায়েনার কবলে পড়েছে। আজকে মানুষের ভোটাধিকার নেই। চাকরির ক্ষেত্রে দলীয়করণ করা হয়েছে। লেজুড়বৃত্তির প্রশাসন গড়ে তোলা হয়েছে। দেশে আইনের শাসন নেই। মানুষ ন্যায়বিচার পাচ্ছে না। একজন প্রধান বিচারপতিকে বিতাড়িত করা হয়েছে। শিক্ষাঙ্গনে অস্থিরতা চলছে। বিরোধী দলের ওপর দমনপীড়ন চলছে।

বক্তারা আরও বলেন, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। এজন্য আগামীকাল বুধবার ১৪ জুন চট্টগ্রামে এই তারুণ্য সমাবেশ করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা