শোক দিবসের অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুর
সারাদেশ

শোক দিবসের অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি:

কুমিল্লা সদর উপজেলার দুইটি স্থানে শনিবার (১৫ আগস্ট) শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুরের অভিযোগ উঠেছে। সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা এই অভিযোগ করেন। প্রবীণ আওয়ামী লীগ নেতা আফজল খান ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আঞ্জুম সুলতানা সীমা বলেন, ‘আমার বাবার নামে প্রতিষ্ঠিত আফজল খান ফাউন্ডেশনের উদ্যোগে সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের যশপুর ও তেলকুপিতে শোকসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্যান্ডেল দুবৃত্তরা ভাঙচুর করেছে। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। যারা জাতির জনকের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুর করে তারা মানুষের কাতারে পড়ে কিনা তা আমার জানা নেই।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা