সারাদেশ

জাতীয় শোক দিবসে পূজা উদযাপন পরিষদের বিশেষ প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিশেষ প্রার্থনার আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখা।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে শহরের বিসর্জন ঘাটে বিশেষ প্রার্থনা শেষে দুই হাজার মানুষের মাঝে রান্না করা খাবার পরিবেশন করা হয়।

জেলা পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি অসীম কুমার সাহা, তাপস কুমার সাহা ও তাপস কুমার দত্ত, সাধারণ সম্পাদক অরুণ কুমার মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক শংকর সাহা, সাংগঠনিক সম্পাদক অজয় কুমার রায়, কোতোয়ালি থানা কমিটির সভাপতি শিতাংশু কুমার ও সাধারণ সম্পাদক অ্যাড. চিরঞ্জিব কুমার রায়, শহর কমিটির সভাপতি রাম দত্ত ও সাধারণ সম্পাদক শ্যামল কুমার কর্মকার, জেলা কমিটির গৌতম ভদ্র, সুরজিৎ কুণ্ড, বিধান সাহা, জয় সাহা প্রমুখ প্রার্থনা ও খাবার বিতরণে অংশ নেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা