সারাদেশ

জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর সদরের কোয়ারপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষে তিন নারী সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষই থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন : ভারতে মন্দিরে ছাদ ধস, নিহত বেড়ে ৩৫

শুক্রবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে সদর উপজেলার কোয়ারপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তিকৃতরা হলেন, একপক্ষের পনু মাদবর (৬৫), আয়শা বেগম (৫৫), রমজান মাদবর (৩০), ইলিয়াস মাদবর (৫০), জোসনা বেগম (২৮) মিনারা বেগম (৩৮) ও রুবেল মাদবর (৩৪) এবং অপর পক্ষের মনির মাদবর (৪৫), আলী হোসেন মাদবর (৪০) ও আমির হোসেন মাদবর (৩৫)।

আরও পড়ুন : মার্কিন নাগরিকদের রাশিয়া ছাড়ার আহ্বান

পুলিশ ও উভয় পক্ষের সাথে কথা বলে জানা গেছে, শরীয়তপুর সদরের কোয়ারপুর গ্রামের পনু মাদবর ও ইলিয়াছ মাদবর গংদের সাথে একই এলাকার মনির মাদবর ও আলী হোসেন মাদবর গংদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ জমির গাছ কাটাকে কেন্দ্র করে শুক্রবার সকাল ১০টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে পনু মাদবর ও ইলিয়াছ মাদবর পক্ষের তিন নারীসহ সাতজন আহত হন। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দিকে মনির মাদবর ও আলী হোসেন মাদবর পক্ষের ৩জন আহত হন। তাদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে আহত পনু মাদবর বলেন, আমরা আমাদের জমির গাছ কাঁটতে গেলে স্থানীয় মনির মাদবর ও আলী হোসেন মাদবর সহ তাদের লোকজন নিয়ে বাড়িতে এসে আমাদের ওপর অতর্কিত হামলা করে। এতে বাড়ির তিন মহিলা সহ সাতজন গুরুতর আহত হয়েছি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।

আরও পড়ুন : এ সরকার থাকলে আমরা ভালো থাকবো

এব্যাপারে অপর পক্ষের আহত আলী হোসেন মাদবর বলেন, পনু মাদবর গংরা লোকজনন নিয়ে আমাদের ওপর হামলা করে। এতে আমরা আহত হয়েছি। এ ঘটনায় আমরা মামলা করবো।

এ ব্যাপারে পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তার হোসেন বলেন, কোয়ারপুরে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের দশজন হাসপাতালে ভর্তি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে এবং হাসপাতালে আহতদের খোঁজখবর নেয়া হয়েছে। তবে এ ঘটনায় অভিযোগ নিয়ে কোন পক্ষই এখনো থানায় আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন : বাসায় ফিরল নিখোঁজ ৪ ছাত্রী

শরীয়তপুর সদরের কোয়ারপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত পনু মাদবর হাসপাতালে চিকিৎসাধীন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা