প্রতীকী ছবি
সারাদেশ

৫ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

সান নিউজ ডেস্ক: বাস থেকে ৫ হাজার ইয়াবাসহ দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আরও পড়ুন: ৫ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শুক্রবার (২০ জানুয়ারি) রাত ৮টায় বরিশাল-পটুয়াখালী সড়কের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এই অভিযান করা হয়।

আটক দম্পতি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার জাটিয়া এলাকার সোহেল হোসেন (৩০) ও তার স্ত্রী আয়েশা আক্তার (২০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানিয়েছেন, ইমরান ট্রাভেলসের একটি বাসে ঢাকা থেকে ইয়াবা নিয়ে কলাপাড়ার উদ্দেশ্যে রওনা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। বাস ওই এলাকা অতিক্রমকালে গতিরোধ করে তল্লাশি করা হয়। এ সময় বাস থেকে দম্পতিকে আটক করে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ৭-৯ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসির ফল

এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা বাদী হয়ে মামলা করবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা