সারাদেশ

মাত্র দুই লাখ টাকায় বাঁচতে পারেন আহত শিক্ষার্থী সাব্বির

নিজস্ব প্রতিনিধি:

বাগেরহাট: অভাবের তাড়নায় নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়ে গুরুতর আহত হন মেধাবী শিক্ষার্থী সাব্বির মোল্লা। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু টাকার অভাবে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা সাব্বিরের চিকিৎসা বন্ধের উপক্রম হয়েছে।

সাব্বিরের নানা-নানী ও পরিবারের সদস্যরা জানান, সঠিক চিকিৎসায় প্রয়োজন দুই লক্ষাধিক টাকা। এ অবস্থায় সাব্বিরকে বাঁচাতে বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তারা।

বাগেরহাটের কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের সাইদুল মোল্লা ও বাক প্রতিবন্ধী বিউটি বেগমের ছেলে সাব্বির কচুয়া সরকারি সি এস পাইলট উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণির শিক্ষার্থী।

নানা আব্দুল মজিদ শেখ বলেন, ‘বাবার কোনো জমিজমা না থাকায় ছোটবেলা থেকে আমাদের এখানে থাকে সাব্বির। পরিবারের আর্থিক কষ্টের কারণে লেখাপাড়ার পাশাপাশি বাধ্য হয়ে মাঝে মাঝে নির্মাণ শ্রমিকের কাজ করতো। গত ১০ জুলাই কচুয়া উপজেলার গোয়ালমাঠ রসিকলাল মাধ্যমিক বিদ্যালয়ের পুরনো ভবনের ছাদ ভাঙার সময় সাব্বিরসহ চারজন শ্রমিক আহত হন। সাব্বিরকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেষ পর্যন্ত খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। পাঁচদিন আইসিউতে থাকার পর কিছুটা স্বাভাবিক হয়। কিন্তু বুকের পাজরের ১৬টি হাড় ভেঙে যাওয়ায় সাব্বিরের ফুসফুসে রক্ত জমে আছে। সাব্বিরের চিকিৎসায় আমাদের লক্ষাধিক টাকা খরচ হয়ে গেছে। আরও লক্ষাধিক টাকার প্রয়োজন তাকে বাঁচাতে। আসলে টাকার অভাবে এখন চিকিৎসা প্রায় বন্ধ।’

সাব্বিরকে বাঁচাতে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি। সহযোগিতা করতে যোগাযোগের অনুরোধ জানান সাব্বিরের চাচা সাবুল মোল্লার মোবাইল নম্বর ০১৯০৮৫০৮৮৬৯- এ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা