সারাদেশ

গোপালগঞ্জে মালবাহী ট্রেনে কাটা পড়ে নারী নিহত

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে মালবাহী ট্রেনের ধাক্কায় রেখা বেগম (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।

রোববার (১২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার তিলছড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেখা বেগম উপজেলার খাগড়াবাড়ীয়া গ্রামের উজ্জ্বল শেখের স্ত্রী।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, কয়েকজন যাত্রী নিয়ে তিলছড়া এলাকায় রেললাইন পার হচ্ছিল একটি নসিমন। মালবাহী ট্রেনটি নসিমনটিকে ধাক্কা দিলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন রেখা বেগম। এ সময় অন্য একজন মারাত্মক আহত হন। আহতকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, দুর্ঘটনার বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে। তবে পরিবারের সদস্যরা নিহতের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা