সারাদেশ

সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট চালু হলো চাঁদপুর সদর হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাই ফ্লো সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট চালু হয়েছে। সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের মাধ্যমে হাসপাতালে করোনা আক্রান্ত ৩০ জন রোগীকে নিরবচ্ছিন্নভাবে অক্সিজেন সেবা প্রদান করা যাবে।

সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট চালু হওয়ায় হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা বলেন, করোনা আক্রান্ত জটিল রোগীদের চিকিৎসাসেবা এখন অনেকটা সহজতর হবে। সেই সাথে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার কমবে বলে চিকিৎসকরা আশা করছেন।

শনিবার (১১ জুলাই) সকালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা দীপু মনি এমপি। ঢাকা থেকে তিনি অনলাইনে উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় চাঁদপুরে শিক্ষামন্ত্রীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তার বড় ভাই ডাক্তার জে আর ওয়াদুদ টিপু। ডাক্তার দীপু মনি ও তার ভাইয়ের উদ্যোগে এবং অর্থায়নে দ্রুততম সময়ের মধ্যে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের আওতায় এসেছে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিট।

চাঁদপুর থেকে ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়কসহ বিএমএ নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির পিতা ভাষাবীর এম এ ওয়াদুদ এর নামে প্রতিষ্ঠিত মেমোরিয়াল ট্রাস্টের অর্থায়নে এ অক্সিজেন স্থাপিত হয়েছে।

স্পেক্ট্রা ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান অক্সিজেন প্ল্যান্টের কাজ বাস্তবায়ন করেন। অক্সিজেন প্ল্যান্ট থেকে বর্তমানে আইসোলেশন ওয়ার্ডের ২৫টি বেড এবং করোনা রোগীদের জন্য সংরক্ষিত দুটি কেবিনের ৫টি বেডে সংযোগ দেওয়া হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা