অবৈধ পথে পশু আমদানি ঠেকাতে কঠোর সরকার
সারাদেশ

অবৈধ পথে পশু আমদানি ঠেকাতে কঠোর সরকার

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চোরাপথে কোরবানির পশু কোনোভাবেই যেন দেশে ঢুকতে না পারে সে জন্য কঠোর অবস্থানে যাচ্ছে সরকার।

বৃহস্পতিবার (০৯ জুলাই) সকালে এই ইস্যুতে সাধারণ কোরবানির পশু বিক্রেতাদের স্বার্থ রক্ষায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ডিজিটাল মাধ্যমে আন্ত মন্ত্রণালয় বৈঠক হতে যাচ্ছে।

এ বৈঠকের আটটি এজেন্ডার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে কোরবানি উপলক্ষে অবৈধ পথে পশু আমদানি ঠেকানো। দেশে খামারি ও গৃহস্থালি পর্যায়ে পর্যাপ্ত কোরবানির পশু আছে।

এছাড়া করোনার কারণে টানা চার মাস ছোট-বড় সব অনুষ্ঠান বন্ধ, হোটেল ও খুচরা বাজারে গরুর মাংস বিক্রি হয়েছে কম। প্রয়োজনের চেয়ে অনেক বেশি গরু মজুদ থাকায় প্রকৃত দাম পাবেন কি না তা নিয়ে বিক্রেতারা রয়েছেন চিন্তায়। এর মধ্যে চোরাপথে কোরবানির পশু দেশে ঢুকলে খামারিদের স্বপ্ন মাঠে মারা যাবে।

মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে মোট গরু, মহিষ ও ছাগলের সংখ্যা দুই কোটি ৪৯ লাখ। এর মধ্যে কোরবানির জন্য প্রস্তুত হচ্ছে এক কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৫০০টি। ২০১৯ সালে কোরবানির জন্য গরু, ছাগল ও মহিষের চাহিদা ছিল এক কোটি চার লাখের মতো। প্রতিবছর ৫ শতাংশ হারে কোরবানির চাহিদা বাড়ার হিসাবে এবার এক কোটি ১২ লাখের মতো গরু, মহিষ ও ছাগলের চাহিদা থাকার কথা। কিন্তু করোনার কারণে চাহিদা বাড়ার কারণ দেখছে না প্রাণিসম্পদ অধিদপ্তর। এবার কোরবানির চাহিদা ধরা হয়েছে আনুমানিক এক কোটি পাঁচ লাখের মতো। এর মধ্যে গরুর চাহিদা আছে ৪২ লাখের মতো, বাকিটা মহিষ ও ছাগলের মাধ্যমে পূরণ হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) আরিফুল ইসলাম বলেন, ‘বিদেশ থেকে কোরবানির পশু আনার বিষয়টি অনেক আগে থেকেই নিরুৎসাহ করা হচ্ছে। দেশীয় উৎস থেকেই আমরা পর্যাপ্ত গরু, মহিষ ও ছাগল পাচ্ছি। আশা করি, কোনো সমস্যা হবে না।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, অন্য দেশের পশু চোরাপথে দেশে আনতে না দেওয়ার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কথা বলা হয়েছে। আজকের বৈঠকের পর সেটি আরো জোরালোভাবে তাগিদ দেওয়া হবে। ঈদ সামনে রেখে মূলত সীমান্তপথ দিয়ে চোরাই পশু ঢোকানোর হিড়িক পড়ে। এটা কঠোরভাবে বন্ধ করতে চায় মন্ত্রণালয়।

চার-পাঁচ বছর ধরে ভারত থেকে পশু আনা বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর দেশি চাহিদা, বিশেষ করে কোরবানির চাহিদা পূরণ হবে কি না তা নিয়ে সংশয় ছিল। বিগত বছরগুলোতে দেশি খামারি ও গৃহস্থালি পর্যায়ের পশু দিয়েই চাহিদা পূরণ হয়েছে। তার পরও চোরাচালানিসহ বিভিন্নভাবে কিছু পশু দেশে আনা হচ্ছে। কিন্তু এবার করোনার কারণে একদিকে কোরবানির চাহিদা কম, তার ওপর পর্যাপ্ত পশু দেশেই আছে। তাই এবার চোরাই পশু ঠেকাতে আগেভাগেই তৎপর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

আজকের আন্ত মন্ত্রণালয় বৈঠকের এজেন্ডায় আরো রয়েছে—কোরবানির হাটে ভেটেরিনারি সেবা দেওয়ার জন্য স্টল বরাদ্দ এবং ভেটেরিনারি মেডিক্যাল টিম গঠন, গবাদি পশুতে স্টেরয়েড বা হরমোনের অপপ্রয়োগ বন্ধ করা, পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব কোরবানি নিশ্চিত। আন্ত বিভাগ সমন্বয়ের দায়িত্ব নির্ধারণ, ভেটেরিনারি মেডিক্যাল টিমের কার্যক্রমের তদারকি ও যথাযথ প্রচারণার ব্যবস্থা করা এবং ভেটেরিনারি মেডিক্যাল টিমের ক্যাম্প স্থাপন ও প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্টের ব্যবস্থা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা