সারাদেশ

নাম সংক্রান্ত জটিলতায় ওয়ারীতে লকডাউন বিভ্রান্তি

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ওয়ারী এলাকার কোন কোন সড়ক এবং গলি লকডাউন করা হবে, তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সিটি করপোরেশন থেকে যেসব রাস্তা লকডাউন করার কথা বলা হচ্ছে, বাস্তবে ওয়ারীতে এমন কয়েকটি রাস্তার অস্তিত্ব নেই। দুই-একটি রাস্তার নাম কিছুটা মিললেও তা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। ফলে কোন এলাকা লকডাউন হবে আর কোনটি হবে না—তা নিয়ে স্থানীয়দের মাঝে বিভ্রান্তি ও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

সিটি করপোরেশন বলছে, স্বাস্থ্য অধিদফতর থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয় হয়ে তাদের কাছে যে চিঠি ও ম্যাপ এসেছে, সে অনুযায়ী তারা পদক্ষেপ নিচ্ছে।

লকডাউনের জন্য যেসব সড়ক ও গলির নাম ঘোষণা করা হয়েছে, সে বিষয়ে জানতে চাওয়া হলে এলাকাবাসী অনেকেই তা জানাতে পারেননি।

ওয়ারী লকডাউন করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে যে চিঠি দেওয়া হয়েছে, তাতে তিনটি সড়ক ও পাঁচটি গলির নাম উল্লেখ আছে।

সড়কগুলো হচ্ছে— টিপু সুলতান রোড, জাহাঙ্গীর রোড, ঢাকা-সিলেট হাইওয়ে (জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন)। আর গলিগুলো— লালমিনি রোড, হরে রোড, ওয়ার রোড, রানকিন রোড ও নওয়াব রোড। জানা গেছে, লকডাউন এলাকার সড়ক বা গলির নাম ও ম্যাপিং তৈরি করেছে স্বাস্থ্য অধিদফতর।

গতকাল বুধবার (১ জুলাই) সরেজমিন গেলে ওয়ারীর নবাব স্ট্রিটের আবুল কালাম ও আরাফাত হোসেনসহ বেশ কয়েকজন বাসিন্দা বলেন, ওই চিঠিতে টিপু সুলতান রোড, জাহাঙ্গীর রোড ও ঢাকা-সিলেট হাইওয়ে (জয়কালী মন্দির রোড থেকে বলধা গার্ডেন) লকডাউনের কথা বলা হয়েছে। অথচ ওয়ারীতে জাহাঙ্গীর রোড এবং ঢাকা-সিলেট হাইওয়ে নামে কোনও সড়ক নেই। তবে ওয়ারীতে জয়কালী মন্দির রোড ও বলধা গার্ডেন রয়েছে। এছাড়া গলি হিসেবে লালমিনি রোড, হরে রোড, ওয়ার রোড, রানকিন রোড ও নওয়াব রোডের কথা বলা হয়েছে।

ডিএসসিসি’র সচিব দফতরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, এই রাস্তা ও গলির নাম লিখতে মূলত বানানে ভুল করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরমধ্যে গলির নামগুলোই বেশি ভুল হয়েছে। যেমন, চিঠিতে আছে গলির নাম লালমিনি রোড, আসলে এটা হবে লারমিনি স্ট্রিট। এছাড়া রানকিন রোডের বদলে হবে র‌্যাংকিং স্ট্রিট; নবাব রোড নয়, হবে নবাব স্ট্রিট। এছাড়া চিঠিতে উল্লিখিত হরে রোড ও ওয়ার রোড নামে ওয়ারীতে কোনও রোড নেই বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বলেন,‘হরি স্ট্রিট, ওয়্যার স্ট্রিট, লারমিনি স্ট্রিট, নবাব স্ট্রিট ও র‌্যাংকিং স্ট্রিট বলে জানতে পেরেছি।’

ওয়ারী এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়েছে। এই ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হোসেন আলো দীর্ঘদিন ধরে অসুস্থ। তবে সংরক্ষিত আসন ১৩ নম্বরের কাউন্সিলর শাহিনুর বেগম বলেন, ‘আসলে যারা নামগুলো লিখেছেন তারা একটু ভুল করেছেন। আর এই এলাকায় যে সড়কগুলো আছে, সেগুলোর নাম পরিবর্তন হয়ে একেকটির একেক নাম হয়েছে, যে কারণে একটু সমস্যা হচ্ছে।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা