তিস্তার, পানি, আবারও, বেড়েছে,/ তিস্তার পানি আবারও বিপদসীমার, উপরে,
সারাদেশ

বিপদসীমার উপরে তিস্তার পানি

নিজস্ব প্রতিবেদক:

ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলের কারণে লালমনিরহাটে তিস্তা, সানিয়াজান ও ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। জেলার হাতীবান্ধায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় তিস্তা নদীর পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় নিচু এলাকাগুলোতে পানি ঢুকে পড়েছে।

তিস্তা ব্যারাজ কন্ট্রোল রুম সুত্রে জানা গেছে, ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পানির চাপে বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা থেকে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করে।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও শুক্রবার (২৬ জুন) সকাল ৯ টায় তিস্তা নদীর পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। এতে জেলার ৫ উপজেলার তিস্তা তীরবর্তী বেশ কিছু বসত বাড়ির লোকজন পানি বন্দি হয়ে পড়েছে।

তিস্তা তীরবর্তী এলাকার জনপ্রতিনিধিরা জানান, তিস্তা নদীর পানি লোকালেয় ঢুকছে। এতে বেশ কিছু পরিবার পানি বন্দি হয়ে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তিস্তা ব্যারাজ ডালিয়া শাখার নিবার্হী প্রকৌশলী রবিউল ইসলামের সাথে মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও তিস্তা নদী পানি বৃদ্ধি নিয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তিস্তা নদীর পানি বৃদ্ধি পরিস্থিতির খোঁজ খবর নেয়া হচ্ছে। আমরা যে কোনে পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা