সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু হয়েছে। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন এবং হোম আইসোলেশনে চিকিৎসাধীন অপর একজন মারা যান । একজনের বাড়ি ঠাকুরগাঁও পৌর এলাকার গোবিন্দনগর এলাকায় এবং অপরজনের বাড়ি জেলার বালিয়াডাঙ্গী উপজেলায়। সিভিল সার্জন অফিস এই দুটি মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় ৪৫টি নমুনা পরীক্ষা করে ১৪জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল ৮৫৩৪ জন এবং সংক্রমনের হার ৩১.১১ শতাংশ।

আরও পড়ুন: সীমান্তে ভারতীয় মুদ্রাসহ ৫ জন আটক

সিভিল সার্জন ডা. নূর নেওয়াজ জানান,ঠাকুরগাঁও পৌরসভার গোবিন্দনগর এলাকায় (৬৬) বছর বয়সী পুরুষ ব্যক্তির নমুনা দিনাজপুর আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করে পজেটিভ পাওয়া গেছে। তিনি ডায়াবেটিক ও অ্যাজমা রোগে ভুগছিলেন।তিনি একটি ইটভাটার মালিক।

এছাড়াও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা পুরুষ (৬০) রোগী করোনায় আক্রান্ত হয়ে করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সিভিল সার্জন অফিস জানায়,গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও সদর উপজেলায় শনাক্ত হয়েছে ৬,পীরগন্জ উপজেলায় ৩জন,রানীশংকৈল উপজেলায় ২জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৩ জন শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ২৭৬জন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ৫জন সহ জেলায় বর্তমানে সক্রিয় করোনা রোগী ২৮১ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরে গেছেন ৫৫জন। বিগত সময়ে করোনায় মারা গেছেন ২৪২ জন।

সিভিল সার্জন ডা. নূর নেওয়াজ জানান,করোনা হতে সুরক্ষিত থাকতে সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারের বিকল্প নেই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা