২২০, টাকার, স্যাভলন, ৬৮০, টাকায়, বিক্রয়ে, জরিমানা,
সারাদেশ

২২০ টাকার স্যাভলন ৬৮০ টাকায় বিক্রয়ে জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি:

২২০ টাকার স্যাভলন ৬৮০ টাকায় বিক্রি করার খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়।

শনিবার (২০ জুন) এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী বিভিন্ন ফার্মেসিতে ডেটল, স্যাভলন আছে কিনা জানতে চাইলে দোকানিরা তাকে নেই বলে জবাব দেন। এসময় হাসান নামে এক ক্রেতার অভিযোগের ভিত্তিতে ফুলতল বাজারের আল ফেসানী (রা.) ফার্মেসির পিছনের রুমে গিয়ে তিনি দেখতে পান স্যাভলনের বিপুল মজুদ। প্রতি লিটার বোতলের মূল্য ২২০ টাকা।

কিন্তু মূল্য তালিকা ছিঁড়ে ৬৮০ টাকায় বিক্রয় করা হচ্ছিল। ঘটনার সত্যতা যাচাই করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দোকানের মালিক নাসির উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর গ্রামীন ডি সি ফার্মেসিতেও ডেটল, স্যাভলনের মজুদ থাকার পরও নেই বলে জানানো হয়।

পরে দোকানের পেছনে প্রচুর ডেটল ও স্যাভলন পাওয়া যায়। মজুদের দায়ে ওই ফার্মেসির মালিক মো. জাহাঙ্গিরকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ক্যাশ মেমো ছাড়া, সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে বেশি দামে এবং অবৈধ ওষুধ বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন উপজেলা প্রশাসন।

এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, উপজেলার বেশ কয়েকজন পদস্থ কর্মকর্তা এবং তাদের পরিবার করোনাভাইরাসে আক্রান্ত। তারা ওষুধ ও নিত্যপণ্যের কৃক্রিম সংকট সৃষ্টি করে বেশিমূলে বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেন। পরে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্তদের জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা