সারাদেশ

টর্নেডোয় উড়ে গেল ২ বছরের শিশু!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের মহিউদ্দিননগর গ্রামে শক্তিশালী টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ১৫টি বাড়িঘর।

বৃহস্পতিবার ১৮ জুন সকালে এই টর্নেডো আঘাত হানে।

টর্নেডো ক্ষতিগ্রস্থ সাহেদা বেগম জানান, সাড়ে ৮টার দিকে হঠাৎ করে একটি ঘূর্ণিপাক এসে আমার ঘরবাড়ি সব উড়িয়ে নিয়ে যায়। ঝড়ের এসময় আমি আমার প্রতিবন্ধী কন্যা, নাতিনসহ ঘরে অবস্থান করছিলাম। এসময় মনে হলো একটি আলোক রস্মি ও আগুনে পুরে যাওয়ার বাজে গন্ধ পাওয়া যায়। টর্নেডো তার দুই বছরের নাতিকে উড়িয়ে নিয়ে যায়।

ক্ষতিগ্রস্থ কাজী জমসেদ জানান, কোনোকিছু বুঝে উঠার আগেই দেখি টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ঘরবাড়ি। এখন আমরা খোলা আকাশের নিচে।

ঘটনার খবর পেয়ে বাসুদেব ইউপি চেয়ারম্যান এম আলম ভূইয়া মুবাশ্বের এবং সদরের ইউএনও পঙ্কজ বড়ুয়াসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সাহায্য সহযোগিতা করেন।

বাসুদেব ইউপি চেয়ারম্যান এম আলম ভূইয়া মুবাশ্বের জানান, টর্নেডো ৯ নম্বর ওয়ার্ডের বাড়িঘর টিনের চালাসহ সবকিছু উড়িয়ে নিয়ে গেছে। ঝড়ে অন্তত ১৫টি বাড়িঘর বিধস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি।

সদর ইউএনও পঙ্কজ বড়ুয়া জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে নগদ ৬ হাজার টাকা এবং দুই বান্ডিল করে ঢেউ টিন দেয়া হয়েছে। আর স্থানীয় চেয়ারম্যানের পক্ষ থেকে নগদ দুই হাজার টাকা করে ক্ষতিগ্রস্থদের দেয়া হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা