সারাদেশ

আম পরিবহনে বিশেষ ট্রেন ‘ম্যাংগো স্পেশাল’

নিজস্ব প্রতিবেদক:

স্বল্প খরচে ঢাকা রুটে আম পরিবহনের জন্য বৃহত্তর রাজশাহী অঞ্চল থেকে বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হচ্ছে।

আগামীকাল (৫ জুন) থেকে প্রতিদিন 'ম্যাংগো স্পেশাল' নামের এই ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকায় পণ্য পরিবহন করা হবে। ট্রেনের ৬টি ওয়াগনে আম ছাড়াও শাক-সবজিসহ যে কোনও পার্সেলযোগ্য মালামাল বহন করা যাবে। প্রতি কেজি পণ্য বহনের জন্য ভাড়া রাখা হবে সর্বোচ্চ ৭০ পয়সা। এবারই প্রথম রেলপথে এভাবে আম পরিবহন করা হচ্ছে।

স্পেশাল ট্রেনটি পার্সেল লোড করবে চাঁপাইনবাবগঞ্জ, আমনুরা, কাকনহাট, রাজশাহী, সরদা, আড়ানী ও আব্দুলপুর স্টেশনে।

আনলোড করবে টাঙ্গাইল, মির্জাপুর, কালিয়াকৈর, জয়দেবপুর, টঙ্গী, ঢাকা বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট, তেজগাঁও এবং মলাপুর রেল স্টেশনে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন মাস্টার মো. মুনিরুজ্জামান জানান, এরই মধ্যে ট্রেনে আম পরিবহনের সব প্রস্তুতি শেষ হয়েছে। ম্যাংগো স্পেশাল ট্রেনটি প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ থেকে বিকাল ৪টায় এবং রাজশাহী থেকে বিকাল ৫টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

ঢাকা পৌঁছাবে রাত ১টায়। ঢাকা থেকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে আসবে রাত ২টা ১৫ মিনিটে।

রেলমন্ত্রী নুরুল ইসলাম এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য পশ্চিম রেল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এরপরেই এই ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা