সারাদেশ

বিমানের সকল ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের কারণে অভ্যন্তরীণ রুটে ২৪ মার্চ থেকে বিমানের সব ফ্লাইট চলাচল বন্ধ করা হয়েছিল।

তবে করোনা সংক্রমণের মধ্যেও সোমবার (০১ জুন) থেকে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছিলো বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

তবে আজ মঙ্গলবার (০২ জুন) যাত্রী সংকটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ তিন রুটে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়াও যাত্রী স্বল্পতার কারণে সৈয়দপুরে ভাড়া কমানো হবে বলেও জানা গেছে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ বিমানের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) তাহেরা খন্দকার সাংবাদিকদের বলেন, যাত্রী স্বল্পতার কারণে আজকের জন্য সব ফ্লাইট বাতিল করা হয়েছে। আগামীকাল যথরীতি সব ফ্লাইট চলবে।

প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম রুটে দুটি, সিলেটে দুটি ও সৈয়দপুরে তিনটি ফ্লাইট ঘোষণা করেছিল রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান বাংলাদেশ জানায়, বুধবার থেকে ফ্লাইট সংখ্যা কমানো হবে বিমানের। আগের সাতটি ফ্লাইট থেকে কমিয়ে সৈয়দপুর রুটে দুটি, সিলেট রুটে একটি এবং চট্টগ্রাম রুটে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এর পাশাপাশি বিমান ভাড়া কমানোর চিন্তা করছে বিমান।

বাতিল হওয়া বিমান বাংলাদেশের সৈয়দপুর রুটের সর্বনিম্ন ওয়ানওয়ে টিকিটের দাম ধরা হয়েছিল ৩৩০০ টাকা, নতুন ভাড়া হবে ২৫০০ টাকা, চট্টগ্রামে ও সিলেটের ভাড়া ৩১০০ টাকা ছিল। যা এখন ২৫০০ টাকা করা হবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা